1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

উলিপুরে শিক্ষার্থীদের মারধরের মামলায় আ. লীগের ২ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – উপজেলার গুনাইগাছ ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি মৃত আব্দুল মজিদের ছেলে মির্জা মনিরুজ্জামান সাজু (৪৫), গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাঠাল বাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে রোকনুজ্জামান খোকন (৪০)।

এছাড়া একই মামলায় গত বৃহস্পতিবার উপজেলার তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাদু (৫৭), উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ সরকার (২৮), দলদলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান (৩৫) ও উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি মারুফ হাসান মিলনকে (২৪) গ্রেফতার ক‌রা হয়।

স্থানীয়রা জানায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি, রড, হকিস্টিক দিয়ে গোবিন্দ জিউ মন্দিরের ভেতরে মারধর করে। এ ঘটনায় গত ২১ ন‌ভেম্বর মোসা‌ব্বির হো‌সেন (২১) নামে এক শিক্ষার্থী বাদী হ‌য়ে উলিপুর থানায় মামলা করেন। এরপর গত বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে তা‌দের গ্রেফতার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!