1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

সাকিবের দারুণ পারফরম্যান্সের পরও হারল বাংলা টাইগার্স

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

আবুধাবি টি-টেন লিগের এবারের আসর শুরু হয় গত ২১ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। সেই ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের দুর্দান্ত পারফর্ম্যান্সের পরও জিততে পারেনি তার দল। প্রথম ম্যাচের চিত্র যেনো ফুটে উঠেছে বাংলা টাইগার্সের দ্বিতীয় দিনের ম্যাচেও।

আজ নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে সাকিব আল হাসানের দলের কেউই পারলেন না আলো ছড়াতে ব্যাটে বা বলে। মামুলি পুঁজি নিয়ে সামান্যতম লড়াইও জমাতে ব্যর্থ হল বাংলা টাইগার্স।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৬ রান করে বাংলা টাইগার্স। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ২৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্ট্রাইকার্স।

৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডোনোভান ফেরেইরার ব্যাটে জয় নিশ্চিত করে স্ট্রাইকার্স। তিনি ৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। ওপেনার ডেয়াল্ড ব্রেভিস ১৫ বলে ১৯ রান করেন। সাকিব এক ওভার বল করে মাত্র ১ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। এছাড়া ইমরান খান একটি উইকেট পান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলা টাইগার্স। সর্বোচ্চ ১৯ বলে ২২ রান করেন দাসুন শানাকা। আর শেষদিকে ব্যাট করা সাকিব ১২ বলে একটি চার ও একটি ছক্কায় ১৯ রান করেন। তাতে ৬৬ রানের সংগ্রহ পায় সাকিবের দল। স্ট্রাইকার্স বোলারদের মধ্যে আকিল হোসেন, রিসে টপলি ও মোহাম্মদ আমির ২টি করে উইকেট লাভ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!