1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জাবিতে অটোরিকশা বন্ধ হওয়ায় ভোগান্তিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা: প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

রিপন বারী ,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বন্ধ রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা৷ এতে করে ভোগান্তিতে পড়ছেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত মানববন্ধনে বিশেষায়িত রিকশা চালুসহ ৭ দফা দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে তাদের উত্থাপিত দাবিগুলো হলো: বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট, হল ও একাডেমিক এলাকা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য করা; আবাসিক হলের নিচতলায় চলাচলের পথে লোহার বেষ্টনী রাখা; রাস্তার দুইপাশে চলাচল ও হুইলচেয়ারের জন্য যথেষ্ট জায়গা রাখা;  বিশ্ববিদ্যালয়ের বাসে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রাখা ও বাসে টকিং এবং ট্র‍্যাকিং সিস্টেম রাখা,  প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত রিকশা চালু; বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবন্ধীতা বিষয়ে সচেতন করা এবং বিভাগের ছাত্র-সংসদে অন্তত একজন প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ত্ব রাখা। এছাড়া সমাধান না আসা পর্যন্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের রিক্সা নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলাচলের অনুমতি প্রদান করার দাবি জানান তারা।

মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মমিনুর বলেন, ‘আমরা ক্যাম্পাসে প্রায় ৪০-৪৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছি এবং অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন আরও শিক্ষার্থী রয়েছেন। আমাদের কথা চিন্তা না করে হঠাৎ করেই অটোরিকশা বন্ধের ঘোষণায় আমরা বিপাকে পড়েছি। আমরা চাই ভিসি স্যার অতিদ্রুতই এর সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

এসময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্তত ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন৷

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!