1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাতটায় শিশুটি মারা যায়। ঘটনাটি উপজেলার দূর্গাপুর ইউনিয়নে গোড়াই মন্ডলপাড়া গ্ৰামের। শিশু সুরাইয়া ওই গ্রামের জমশেদ আলীর কন্যা।

শিশুটির মামা মামুন মিয়া জানান, বুধবার বেলা ১১টার দিকে সুরাইয়ার মা জেবু বেগম বাড়ির উঠানের চুলায় রান্না শুরু করেন। এ সময় সুরাইয়া পাশে বসে মোবাইলে কার্টুন দেখতেছিল। চুলার পাশে শিশু সুরাইয়াকে রেখে বাড়ির বাহিরে চলে যায় জেবু বেগম। এ সময় শিশুটি অসাবধনতাবশত চুলায় হাত দিতে গেলে অগ্নিদগ্ধ হয়। তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শিশুটির শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে যায়। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হলে ওইদিন (বুধবার) সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!