1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজারহাটে ঝুঁকিপূর্ণ রেলস্টেশন ভবনে চলছে কার্যক্রম

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

রাজারহাটে ষাটের দশকে নির্মিত ঝুঁকিপুর্ণ রেলস্টেশন ভবনে চলছে যাত্রী সেবা কার্যক্রম।জরাজীর্ণ ভবনটি ১৯৬৫সালে নির্মিত হয়েছে। 

ঝুঁকিপুর্ণ ভবনটির দেয়ালে ফাটল,ভবনের কক্ষের ভিতরে ঢালাই ধ্বসে বেড়িয়েছে বাঁশের চাটাই। স্টেশন ভবনের আশপাশে ময়লা আবর্জনার স্তুুপের দুর্গন্ধের অতিষ্ঠ যাত্রী ও পথচারী।

দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন রিমডেলিং এর কাজ হলে বেহাল অবস্থায় রয়েছে রাজারহাট রেলস্টেশনটি।

জরাজীর্ণ ভবন আর প্লাটফর্মহীন স্টেশনটির উপর দিয়ে চারটি আন্তঃনগরসহ মোট আটটি ট্রেনে চলাচল করে।

রাজারহাটবাসী দীর্ঘদিন ধরে নতুন স্টেশন ভবন ও প্লাটফর্ম নির্মাণের দাবি জানিয়ে আসছে রেলওয়ে কর্তৃপক্ষের নিকট।

ট্রেন যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্ষাকালে স্টেশনভবনটি পানিবেষ্টিত হয়ে থাকে, ভবনের ছাঁদ থেকে পানি চুঁইয়ে পরে। এছাড়া প্লাটফর্ম না থাকায় বয়স্ক মানুষ, মহিলা এবং শিশুদের জন্য ট্রেনে ওঠা বেশ কষ্টকর ব্যাপার হয়।

তিস্তাগামী যাত্রী আঞ্জুয়ারা বলেন স্টেশনে বসে থাকা যায়না দুর্গন্ধের জন্য, ট্রেনে উঠতে কষ্ট, নেই প্লাটফর্ম,রংপুরগামী যাত্রী শাহাজালাল বলেন,আমরা এখানে প্রস্রাব পায়খানার দুর্গন্ধে ট্রেনের জন্য স্টেশনে বসে থাকায় যায়না,প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতেও ঝুঁকি নিতে হয়,একই অভিযোগ করেন যাত্রী শামসুল হক পাটোয়ারী।

ফোনালাপে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবদুস ছালাম জানান আমরা স্টেশন ভবন,প্লাটফর্ম শেডসহ রমনা লোকাল ট্রেন উদ্বোধনকালে পরিদর্শন করি,যেহেতু বিক্লাস স্টেশন লোকাল ট্রেন থামে যাত্রীরা উঠা-নামা করে, সেহেতু আমরা স্টেশনটাকে পুর্ণ নির্মাণ করার জন্য ইতিমধ্যে রাজশাহী প্রধান প্রকৌশলী বরাবর একটি প্রস্তাবনা পাঠিয়েছি।টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে কাজ শুরু হবে। প্রধান প্রকৌশলী পশ্চিম দপ্তর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!