1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবু সাঈদ হত্যার আসামী বেরোবি শিক্ষক আসাদ মন্ডল সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

শহীদ আবু সাঈদ হত্যাকান্ডে সম্পৃক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো: আসাদুজ্জামান মন্ডল আসাদকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত একটি দপ্তর আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, “ বিগত জুলাই-আগস্ট ২০২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকান্ড বিষয়ে গঠিত তথ্য-অনুসন্ধান কমিটির প্রতিবেদনে আপনার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বিধায়, বিগত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮-তম সভার সিদ্ধান্তক্রমে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(৫) মোতাবেক আপনাকে অভিযুক্ত করে, বিধি ৪-এর উপ-বিধি ৩ (ঘ) অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হলো।”

উল্লেখ্য, পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে তাকে বরখাস্ত করার বিষয়ে আত্নপক্ষ সমর্থনের জন্য সন্তোষজনক ও প্রামাণিকভাবে লিখিত প্রদানের জন্য বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!