1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

জুলাই গণহত্যা: প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হচ্ছে ১৪ জনকে

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবসহ মোট ১৪ জনকে আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের তোলা হবে এই আদালতে। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন।

আজ রোববার (১৭ নভেম্বর) সংস্কার করা ট্রাইব্যুনালের এজলাস কক্ষ পরিদর্শন শেষে এর প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন।

যাদেরকে হাজির করা হবে তারা হলেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক এলাহী, ড. আবদুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে গত ১৭ অক্টোবর পৃথক দুই আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

একইসঙ্গে এ মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর রেখে এই সময়ের মধ্যে আসামিকে আদালতে হাজির করতে বলা হয়। সে অনুযায়ী, গ্রেপ্তার আসামিদের হাজির করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আসামিদের হাজিরের পাশাপাশি আগামীকাল এই গণহত্যার তদন্তের অগ্রগতি জানানো হবে। এরইমধ্যে তদন্ত সংস্থা প্রসিকিউশনকে তাদের কার্যক্রমের অগ্রগতি জানিয়েছেন। প্রতিবেদন দাখিলে আদালতের কাছে আরও সময় চাইবেন।

এসময় শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, এটার ব্যাপারে তারা এরই মধ্যে আইজিপিকে চিঠি দিয়েছেন। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আসামিদের হাজির করার মধ্যে দিয়ে সোমবার বিচারপতি গোলম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী থাকলে তারাও আসতে পারবেন। আসামীর পরিবারের সদস্যদের প্রতিনিধিও আসতে পারবেন। নিরাপত্তা জোরদার থাকবে ট্রাইব্যুনালে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!