1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী হাডুডু খেলায় উৎসুক জনতার ঢল

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি:

যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত ক্রীড়া চর্চায় সুস্থ দেহ ও মন গড়তে ঐতিহ্যবাহী হাডুডু খেলায় বিনোদন পিপাসু জনতার ঢল নামে।
গত শনিবার রাত ৮ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের কাশিপুর স্কুল মোড়ে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা
দেখতে দূর-দূরান্ত থেকে শতশত উৎসুক জনতা ভিড় করে আয়োজন স্থলে।

শুরুতেই টুর্নামেন্টের উদ্বোধন করেন কা‌শিপুর ইউ‌নিয়ন পরিষদ (ইউপি )চেয়ারম‌্যান ম‌নিরুজ্জামান মা‌নিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ ও কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ স্থানীয় সুধিজন। শীতের রাতে হাডুডু খেলা দেখতে দূর-দূরান্তর থেকে তরুন, যুকক ও শিশু কিশোরসহ শতশত উৎসুক জনতার ঢল নামে।
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ শেষে হাডুডু খেলার আয়োজক শামীম হোসেন ও মিলন মিয়া বলেন, আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে এখন হাডুডুসহ বিভিন্ন খেলা ক্রমেই হারিয়ে যাচ্ছে।
এখন আর আগের মত হাডুডু খেলা তেমন চোঁখে পড়েনা। দিন দিন গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী জাতীয় এই খেলা‌টিও আজ বিলুপ্তির পথে। যার ফলে ছাত্র-যুবসমাজকে মাদকের দিকে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিশেষ করে তরুণ যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত রাখতে সর্বদা এ খেলার আয়োজন হবে বলে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক বলেন, গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে হা-ডু-ডু সহ সকল খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব। তাই হাডুডু খেলাসহ সকল প্রকার খেলার আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, আগের মতো এখন খেলাধূলা না থাকায় আমাদের জাতীয় হাডুডু খেলা এখন বিলুপ্তির পথে। স্মার্ট ফোন আসায় শুধু হাডুডু খেলা নয় অধিকাংশ লেখা এখন আগের মতো হয় না। ফলে ছাত্র-যুবসমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদক, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করে স্থানীয় যুবসমাজ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি সরকারি ও বেসরকারি ভাবে হাডুডু খেলাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করলে মাদক থেকে মুক্ত হবে আমাদের যুব সমাজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!