1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রাম জেলা জামায়াতের ২০২৫-২০২৬ কার্যকালের দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়েছে – মাওলানা আব্দুল হালিম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, তারাই সময়ের ব্যবধানে জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গিয়েছে এবং জনবিচ্ছিন্ন হয়েছে। উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে দিন দিন জামায়াতে ইসলামীর প্রতি জনগণের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

প্রধান অতিথি আরো বলেন, দায়িত্ব পালন, জনসেবা, জনকল্যাণ ও মানবিক সেবা এসবই আমাদের আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। জামায়াতের একজন জেলা মজলিসে শূরা সদস্য হচ্ছেন একদিকে যেমন জনসম্পৃক্ততা বাড়াবেন তেমনিভাবে সংগঠন সম্প্রসারণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। সংগঠনের পবিত্র পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনা তৈরির ক্ষেত্রে মজলিসে শূরার সদস্যগণ পাহারাদারের ভূমিকা পালন করেন। সংগঠনের গঠনতন্ত্রে বর্ণিত শপথ বাক্যের আলোকে শূরা সদস্যগনকে স্ব-স্ব ক্ষেত্রে সংগঠনের দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জেলা মজলিসে শূরার অধিবেশন শনিবার কুড়িগ্রাম জেলা কার্যালয়ে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমীর আবু আব্দুল্লাহ।
অধিবেশনে নবনির্বাচিত ৩৩ জন শূরার সদস্য (পুরুষ ও মহিলা) জেলা আমীরের পরিচালনায় শপথ গ্রহণ করেন। মজলিসে শূরার অধিবেশনে মাওলানা নিজাম উদ্দিন কে সেক্রেটারি এবং মাওলানা আব্দুল হামিদ মিয়া ও মু. শাহ্জালাল সবুজ (২ জন) কে সহকারী সেক্রেটারি করে ৮ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ ও ৭ সদস্য বিশিষ্ট মহিলা বিভাগীয় কর্ম পরিষদ গঠন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!