1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে সদ্য গঠিত কৃষকদলের আহবায়ক কমিটি বয়কট করে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান (চিলমারী,কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে সদ্য গঠিত উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি বয়কট করে বিক্ষোভ মিছিল করেছে চিলমারী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

শনিবার বিকালে উপজেলার মাটিকাটা মোড় সংলগ্ন কৃষকদলের অস্থায়ী অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় তারা গত ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলা কৃষকদল আওতাধীন চিলমারী উপজেলার নবগঠিত কমিটিতে আওয়ামী লীগ দোসরদের অন্তর্ভুক্ত, স্বজন-প্রীতি ও একতরফা ভাবে কৃষকদলের কমিটি গঠন করায় তা বয়কটের ঘোষণা দেন এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের কুশপুত্তলিকা দাহ করেন।

পরে নবগঠিত কমিটিকে বয়কট করে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম আপন, সাজেদুর রহমান সুজা, থানাহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আতাউর রহমান ফুলমিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলা কৃষকদলের আওতাধীন চিলমারী উপজেলার কৃষকদলের নবগঠিত কমিটি প্রকাশ করে জেলার দায়িত্বরত আহবায়ক ও সদস্য সচিব। এতে চিলমারী উপজেলা কৃষকদলের পূর্ব কমিটির নেতৃবৃন্দ বিভ্রান্তে পরে যায়। কোনরকম প্রেস বিজ্ঞপ্তি ছাড়া ও কমিটি বিলুপ্ত না করেই আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত, স্বজন-প্রীতি ও একতরফা কমিটি প্রকাশ করেছে জেলা কৃষক দল। তারা আরও বলেন, আমরা চিলমারী উপজেলা কৃষক দল নেতৃবৃন্দ, এই অসাংগঠনিক, স্বজন-প্রীতি ও একতরফা আওয়ামী লীগের দোসরদের কমিটিকে প্রত্যাখ্যান করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!