1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

ভোটে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়: বদিউল আলম মজুমদার

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়। যা শাস্তিযোগ্য অপরাধ। তাদের এমন অপকর্ম বন্ধ হওয়া দরকার। এসব বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে এই বিটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম) ব্যবহারে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। ইভিএম ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্র। অনেক দেশ ইভিএম থেকে বের হয়ে আসছে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা ভাবছি না। নির্বাচন ব্যবস্থা যেন কার্যকর হয় সেদিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করছি। কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এখানে বসিনি।

এ সময় তিনি জানান, এরইমধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ২১টি সভা হয়েছে। আইন-বিধিমালাগুলো পর্যালোচনা করা হচ্ছে। সেই পর্যালোচনার নিরিখে প্রস্তাবনা দেয়া হবে। অনলাইনের মাধ্যমে অনেক মতামত পাওয়া গেছে। সবার মতামত নিয়েই প্রস্তাবনা তৈরি করা হবে।

বদিউল আলম মজুমদার আরও বলেন, রাজনীতি এখন জনকল্যাণ নয়, ব্যবসায় পরিণত হয়েছে। মনোনয়ন বাণিজ্য চরম আকার ধারণ করেছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হোক তা কমিশন চায় না। সেভাবেই প্রস্তাবনা দেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!