1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

আরও ৬০ দিনের জন্য সেনাবাহিনীকে সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

আরও ৬০ দিনের জন্য সেনাবাহিনীকে সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তদুর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর থেকে প্রেষণে বিজিবি ও কোস্টগার্ডে কর্মরত সমমর্যাদার কর্মকর্তারাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ডপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) আগামী ৬০ দিনের জন্য স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো। ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এই ক্ষমতা দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সেনাবাহিনীর এসব কর্মকর্তারা ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬০ দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্টেসি ক্ষমতা দেয় সেনাবাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!