1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যাপী রাসযাত্রা শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ি প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বিতীয় বারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে সাতদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্ধোধণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা গোরকমন্ডপ রাধাগোবিন্দ সর্বজনীন মন্দির প্রাঙ্গনে সাতদিন ব্যাপী রাসযাত্রার উদ্বোধন করা হয়।

উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় যৌথভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রধান পৃষ্ঠপোষক নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য শ্যামল চন্দ্র মন্ডলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাধাগোবিন্দ রাসযাত্রা উদযাপন পরিষদের পৃষ্ঠপোষক সঞ্জিত কুমার, সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস, অন্নদা বিশ্বাস,নিরঞ্জন বিশ্বাস, বসন্ত বিশ্বাস, নরেন্দ্রনাথ বিশ্বাস,পরেশ চন্দ্র বিশ্বাস ও সংবাদ কর্মী রণবীর চন্দ্র রায়।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল, সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, রাসযাত্রা উপলক্ষ্যে সাতদিন ব্যাপী ভাগবত আলোচনা ,লীলা কীর্ত্তণ, ভজন কীর্ত্তণ ও মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় জানান, গোরকমন্ডপ রাধাগোবিন্দ সার্বজনীন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের রাসলীলা অনুষ্ঠানটি গত দুই বছর ধরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে করে আসছেন। এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি গত বছরের ন্যায় এ বছরও অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। আমরা অনুষ্ঠানটির খোঁজ খবর ও পরিদর্শন করছি।
রাসযাত্রা উদযাপন অনুষ্ঠানের পূজারী বীরেন্দ্র নাথ বর্মন (দাস) জানান, রাস পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা উদযাপন উপলক্ষে সাতদিন ব্যাপী ৩১ রাধাগোবিন্দ যুগল ও অষ্টসখী এবং দূর্গাদেবীসহ ৬০ টি দেব-দেবীরর পূজা-অচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন রাসলীলাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান বিকেলে রাসযাত্রা অনুষ্ঠান পরিদর্শন করেছি। এই সাতদিন পুলিশের টহল থাকবে এবং পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও অনুষ্ঠানে সব সময় থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে এই সাতদিন শান্তিপূর্ণ ভাবে রাসযাত্রা অনুষ্ঠানে পূজা অচনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে ব্যাপারে আমাদের ফুলবাড়ী থানার পক্ষ থেকে বিশেষ টহল থাকবে বলে জানান ওসি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ফুলবাড়ী থানা পুলিশ ও গ্রাম পুলিশ সাতদিন ব্যাপী রাসযাত্রা উদযাপন অনুষ্ঠানে সার্বক্ষণিক টহল জোড়দার থাকবে। এছাড়া আমাদের বিশেষ নজর অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!