1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ১২ বাংলাদেশি

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

গত ৩১ অক্টোবর শেষ হয়েছে আইপিএলের রিটেনশন প্রক্রিয়া। এবার পালা মেগা নিলামের। আগামী আসরের আগেই অনুষ্ঠিত হবে টানটান উত্তেজনাপূর্ণ মেগা নিলাম। চলতি মাসেই সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা।

আইপিএল ২০২৫ এর আগে নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধন আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর, ২০২৪ তারিখে শেষ হয়েছে, যেখানে মোট ১,৫৭৪ জন খেলোয়াড় (১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি) নিবন্ধন করেছেন। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার। আজ নিলামকে সামনে রেখে ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে আছেন ১২ জন।

৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৮ জন ওভারসিজ। ৩ জন আছেন সহযোগী দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।

আইপিএল ২০২৫ এর জন্য নিলামে নাম থাকা ১২ বাংলাদেশি-

নাম পজিশন সেট ভিত্তিমূল্য (ভারতীয় রুপি)
মুস্তাফিজুর রহমান পেস বোলার ৩ ২ কোটি
রিশাদ হোসেন স্পিনার সেট ৩ ৭৫ লাখ
লিটন দাস উইকেটরক্ষক ৪ ৭৫ লাখ
তাওহীদ হৃদয় ব্যাটার ৫ ৭৫ লাখ
তাসকিন আহমেদ পেস বোলার ৭ ১ কোটি
সাকিব আল হাসান অলরাউন্ডার ৮ ১ কোটি
মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার ৮ ১ কোটি
শরিফুল ইসলাম পেস বোলার ৮ ৭৫ লাখ
তানজিম হাসান সাকিব পেস বোলার ৮ ৭৫ লাখ
মেহেদী হাসান অলরাউন্ডার ৯ ৭৫ লাখ
হাসান মাহমুদ পেস বোলার ৯ ৭৫ লাখ
নাহিদ রানা পেস বোলার ৯ ৭৫ লাখ

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!