1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বকশীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ রৌমারীর মাদক পাচারকারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বকশীগঞ্জ চৌরাস্তা মোড়ে এই অভিযান চালানো হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, “রৌমারী থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন নামক বাসে মাদক পরিবহনের খবর পেয়ে পুলিশ আগে থেকেই বকশীগঞ্জের বটতলা চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় আবু হাসেম নামের এক যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।”

আটককৃত আবু হাসেমের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগাচর গ্রামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বহনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আবু হাসেমকে আইনি প্রক্রিয়া শেষে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

বকশীগঞ্জ থানার এই সফল অভিযান মাদক রোধে পুলিশের তৎপরতা ও দায়িত্বশীলতার প্রমাণ, যা মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর সতর্কবার্তা। মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!