1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চাঁদাবাজি ও হত্যার হুমকির প্রতিবাদে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ, রাজীবপুর প্রতিনিধি: 
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় মোশাররফ হোসেন নামের এক সাব ঠিকাদার মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান (মেহেদী) এর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় তার নিজ কর্মস্থলে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিগত ১০-১৫ দিন থেকে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান (মেহেদী) আমার স্ট্যান্ডার্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাইডে চাঁদা দাবি করে আসছিল। আমি দিতে রাজি না হওয়ায় গত ১০ নভেম্বর আমার স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্সাস লিমিটেডের সাইডে মাহমুদুল হাসান (মেহেদী) ও তার সহযোগীরা এসে শ্রমিকদের কাজে বাঁধা দেয়। কি জন্য কাজ বন্ধ করবে জানতে চাইলে, আমার ছোট ভাই ও শ্রমিকদের ওপর চড়াও হোন। একপর্যায়ে তাদের ওপর মেহেদী ও তার সহযোগীরা হামলা চালায়। এবিষয়ে আমি ওই দিন বিকেলে ঢুষমারা থানায় একটি চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ দায়ের করি। এখন মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও তার অনুসারীরা আমাকে অভিযোগ তুলে নিতে বার বার হুমকি দিয়ে আসছে। আর আমি যদি অভিযোগ না তুলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি বার বার থানায় যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছি না। আর থানা থেকে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এখন আমি নিরাপত্তাহীনতায় ভূকছি। আপনাদের কাছে আমার দাবি আমি যেন এর সঠিক বিচার পাই।

এবিষয়ে ঢুষমারা থানার অফিসার্স ইনচার্জ মোশাহেদ খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, গতকাল আমার অফিসার গিয়েছিল। সেখানে চাঁদা চেয়েছে তার কোনো সত্যতা নেই। আর কোনো ভয়ভীতিও দেখানো হয়নি। ওই এলাকায় দুই জনের আধিপত্য বিস্তার নিয়েই এমন কোন্দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!