1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

শিক্ষার্থী হত্যা মামলায় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ছক্কু গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় রাজীবপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রাম শহরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে আশিক মাহমুদ ও রুহুল আমীন নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে সহযোদ্ধারা তাদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী আশিক মাহমুদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমীন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫০০-৬০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। যার মামলা নাম্বার-১৩,১০/১০/২৪।

এরই পরিপেক্ষিতে আজ সকাল ১১টায় কোদালকাটি বাজার থেকে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কুকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের হামলা করে দুর্বৃত্তরা। এতে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়। এঘটনায় রুহুল আমীন বাদী হয়ে মামলা দায়ের করেন। সেখানে তদন্ত আসামী ছিলেন রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই মন্ডল পাড়া গ্রামের দেলোয়ার হোসেন (অরফে বিরবল) এর ছেলে হুমায়ুন কবির ছক্কু। আমরা আজ সকাল ১১টায় রাজীবপুর থানা পুলিশের মাধ্যমে তাকে কোদালকাটি বাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কুড়িগ্রাম জেলা দায়রাজজ আদালতে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!