1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের বরণ-বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বরণ-বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগে ১৩তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ৮ম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক মো. শওকাত আলী। এতে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. সহিদ উল্যাহ। এ ছাড়া, বিভাগের শিক্ষকরাও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এ সময়, নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় একটি পরিবার। এই পরিবারের একজন সদস্য হিসেবে আমি তোমাদের নিকট আবেদন করবো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্যায়ে যেন তোমাদের অংশগ্রহণ থাকে।

এ সময়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এক হাজার আশি কোটি টাকা বাজেটের প্রস্তাব করেছি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিধি বৃদ্ধির প্রক্রিয়াও চলমান রয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাব ও ক্লাস সংকট নিরসনেও কাজ করার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে মো. তাবিউর রহমান প্রধান বলেন, নবীন যারা এ পরিবারের সদস্য হয়েছেন বাই চয়েস বা বাই চান্স যা-ই হোক, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আর এই বিভাগের শিক্ষার্থী প্রথম বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ ক্যাডারে। এই বিভাগ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বাইরের দেশে পড়াশোনা করছেন। এটি বিদায় নয়। সকল শিক্ষার্থীর জন্য এই বিভাগের দরজা সবসময় খোলা।

অতিথি অধ্যাপক ড. মো. সহিদ উল্যাহ বলেন, ৭০ বছর ধরে বাংলাদেশে গণযোগাযোগ পড়ানো হচ্ছে। কিন্তু আমাদের বহু সংকট রয়েছে। বিশেষত ক্লাস সংকট। তাই আমি উপাচার্য মহোদয়কে অনুরোধ করব বেরোবি সাংবাদিকতা বিভাগের জন্য ব্যবহারিক শিক্ষার জন্য একটি ল্যাবের ব্যবস্থা করতে। সাংবাদিকতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সবাই মানুষ হয়ে উঠুন শিক্ষিত হওয়ার পাশাপাশি।

পরে বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দলীয় ও একক নৃত্য, সঙ্গীত ও নাট্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!