1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাকৃবি তদন্ত কমিশন অভিযোগ নেবে আরও ৬দিন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিগত সাড়ে পনেরো বছরে ঘটে যাওয়া নির্যাতন, যৌন হয়রানি, র‍্যাগিং, ইভটিজিং, গেষ্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা আরও ছয় দিন বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

এর আগে, বিগত ৯ অক্টোবর থেকে সরাসরি এবং ১০ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে বাকৃবির নির্যাতিত শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ শুরু করেছিল তদন্ত কমিশন। অভিযোগ দাখিলের শেষদিন নির্ধারণ করা হয়েছিল ১০ নভেম্বর, যা বর্তমানে বর্ধিত করে ১৬ নভেম্বর করা হয়েছে।

অভিযোগ দাখিলের সময়সীমা বর্ধনের বিষয়ে বাকৃবির তদন্ত কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে আমরা অভিযোগ দাখিলের সময়সীমা ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করেছি। অনেক শিক্ষার্থী যারা ক্যাম্পাসের বাহিরে ছিল বিশেষ করে গ্রামাঞ্চলে অবস্থানরত শিক্ষার্থীরা পূর্বে নির্ধারিত সময়ে অভিযোগ দাখিল করতে পারেনি, আবার বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরাও অনলাইনে কিছু কারিগরি ত্রুটি থাকার কারণে অভিযোগ জমা দিতে পারেননি, অনেক শিক্ষার্থী আবার ওই সময়ের মধ্যে সকল তথ্য প্রমাণাদি গুছিয়ে তুলতে পারেনি, এ সমস্ত বিষয় বিবেচনা করেই অভিযোগ দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন নির্ধারিত সময়সীমা শেষ হলে দ্রুততর সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্নের কাজ শুরু করা হবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি এম মুজিবর রহমানকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে মোট ২৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!