1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, তরুণকে অপহরণের মামলায় তরুণী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

শেরপুরে কলেজছাত্র সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে এক কলেজছাত্রী এবং তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সাতদিন ধরে নিখোঁজ থাকা সুমনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমন নিখোঁজ হন। তার পরদিন, সদর থানার পুলিশ একটি মেয়ে (১৭) এবং তার বাবা মো. নজরুল ইসলামকে অপহরণের অভিযোগে গ্রেফতার করে। সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগে তিনজনের নাম এবং আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই কলেজছাত্রী এবং তার সহযোগী যুবকরা সুমনকে অপহরণ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম সোমবার সকালে স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা-মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে উদ্ধারের জন্য অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!