1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

উলিপুরে অপহরণ-চাঁদাবা‌জির মামলায় ইউপি চেয়ারম্যান আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোখলেছ নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক। কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এমএ মতিনের ঘনিষ্ঠ সহচর তিনি।

মোখলেছের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার বাদী সাংবাদিক মমিনুল ইসলাম। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

সাংবাদিক মমিনুল ইসলাম ২০১৪ সালে চাঁদাবাজির শিকার হয়েছেন দাবি করে সাবেক এমপি এমএ মতিন, উলিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এবং ইউপি চেয়ারম্যান মোখলেছ সহ ৯৮ জনের নাম উল্লেখ করে গত ১০ অক্টোবর আদালতে মামলা করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর মমিনুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হককে আসামি করে কুড়িগ্রাম আদালতে মানহানির মামলা করেন।
বাদী মমিনুল ইসলাম বলেন, ‘ ২০১৪ সালে আসামিরা আমার স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা আদায় করে। এছাড়াও আমার সাথে থাকা ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে নেয়। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়ার আশায় আমি আদালতে মামলা করি। আসামিরা সবাই প্রভাবশালী। মামলার করার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

উলিপুর থানার  ওসি জিল্লুর রহমান বলেন, ‘গ্রেফতার আসামিকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!