1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ২৩০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ উদ্ধার গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩০ বোতল ফেনসিডিল ও ২০০ বোতল ইস্কাফ(ফেনসিডিলের বিকল্প )উদ্ধার করেছে পুলিশ।এসময় মাদক পরিবহন ও ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মাহাবুর হোসেন মহুবর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের বাচ্চা মিয়ার (বিষাদু) গ্রেপ্তার করা হয়।গ্ৰেপ্তার ওই ব্যবসায়ীকে রবিবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠায়। রোববার (১০ নভেম্বর )সকাল ৬টার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার মমিনুলের বাড়ির সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকে। ওই রাস্তা দিয়ে বাইসাইকেল যোগে বস্তা ভর্তি মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশ ওই ব্যবসায়ীকে থামার সংকেত দেয়। এসময় মাদকসহ সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করতে সমর্থ হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান,দুপুরে ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!