1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রাম বইছে শীতের আগমনী বার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,নাগেশ্বরী প্রতিনিধি:

হেমন্তের শুরুতে শীতের হাওয়া বইতে শুরু করেছে উত্তরের জেলা কুড়িগ্রামে। ফলে দিন এবং রাত অনেকটা সময় কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। প্রকৃতির রুপ বদলে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
যদিও পন্থিকা মতে শীত আসতে এখনো সময় দু’মাস বাকি।

ঘাসের ডগায় জমে থাকা ভোরের শিশির আর কচু-পাতায় গড়ে পড়া জলের কণা বলে দিচ্ছে এখন হেমন্তকাল। সকালের আপসে পড়া কুয়াশা আর ঝিমিয়ে পড়া শালিকের অহর্নিশ কলরব জানান দিচ্ছে এসছে শীতকাল। চৈত্রের চড়তা মুছে দিয়ে প্রকৃতির মাঝে প্রাণ ফিরিয়ে এঋতু বৈচিত্র্য।

তিন-চার দিন ধরে সন্ধ্যার পর থেকে শীত শীত লাগছে। রাতে শীতের কারণে আপাতত কাঁথা বের করা হয়েছে। ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে ঘন কুয়াশা দেখা যায়। দুই দিন থেকে সকালে শীতের কাপড় পড়ে হাঁটতে বের হতে হচ্ছে।

দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম সহ আসেপাশের সিমান্তবর্তী কয়েকটি জেলায় হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সকাল ও রাতের অধিকাংশ সময় কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ। প্রতিবারের মতো এবারেও যেন অনেকটা আগে ভাগেই শীতের আমেজ পাচ্ছে প্রাণীকুল। এতে খেটে খাওয়া মানুষের মাঝে জীবিকা নিয়ে অনেকটা আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান,কয়েকদিন থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে উঠা নামা করছে। কিছুদিনের মধ্যে শীতের তীব্রতা বাড়বে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!