1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অ্যাকাডেমিক এলাকায় দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি: 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অ্যাকাডেমিক এলাকায় সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গণভোট আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। পরে মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর, লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন। এসময় তারা স্লোগান দেন– ‘হল দখলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসির বলেন, আমরা অন্যান্য বিষয়ের মতো ছাত্ররাজনীতিরও সংস্কার চাই। ছাত্ররাজনীতি ক্যাম্পাসে থাকবে, তবে একাডেমিক ভবন ও হলে রাজনীতি থাকবে না। আমরা কোনো দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না।

উল্লেখ্য, গত রাতে ছাত্রদের একটি অংশ ক্যাম্পাসজুড়ে পোস্টার লাগায়। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ছাত্রদলের প্রচারণার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!