1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কুড়িগ্রামে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন এর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 

কুড়িগ্রামে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ও দুপুরের জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক পৃথক র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।

দুপুরে দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবদল সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ অন্যান্যরা।

অন্যদিকে দুপুরের পর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাবেক সদস্য আজিজুল হকের সঞ্চালনায় জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসা হয়। বন্দীদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে তিনি হয়ে ওঠেন দেশের মহান নেতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!