1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজারহাটে অভিযোগেও মিলছে না আমানতকারীর ডিপিএস এর টাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:

কুড়িগ্রামের রাজারহাটে অভিযোগ করেও মিলছে না আমানতকারীর টাকা।উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তার জন্য জমানো আমানতকারীদের গচ্ছিত লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক কৌশলে দু’জনই দুজনের বিরুদ্ধে তুলেছেন টাকা আত্মসাতের পাল্টা-পাল্টি অভিযোগ।

ডিপিএস এর মেয়াদপূর্তির চারমাস পড়েও সমিতি থেকে সমুদায় টাকা না পেয়ে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি মো: বাদল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বিরুদ্ধে টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন আমানতকারী জামাল উদ্দিন।কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়টি উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের কুড়ারপাড় বাজারে অবস্থিত।
অভিযোগকারি জামাল উদ্দিন(৬৪) বলেন,আমি আমার ছেলে রুবেল হোসেনের নামে ৫বছর মেয়াদি একটি ডিপিএস এর মেয়াদপূর্তির পড়ে বইটি সমিতির কার্যালয়ে জমা করি।ডিপিএস বইটি জমা করার চারমাস অতিক্রম হলেও সভাপতি সম্পাদক আমার ৫২ হাজার টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে।পরে আমি রাজারহাট থানায় অভিযোগ করি,সেখানে সমাধান না হওয়ায়,বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ দেই এবং সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর অভিযোগ করি।
সমিতির আর এক সদস্য চেতনা গ্রামের বাসিন্দা রাজু আহমেদ জানান আমার পরিবারের তিন সদস্যের নামে দৈনিক ১শত টাকা করে দুটি ও মাসিক ১৫শ টাকা দুইবছর মেয়াদি ডিপিএস চালু করি।একটি বইয়ের মেয়াদপূর্ণ হয়েছে।অপরদুটি বইয়ে জমা চলমান ছিলো।তিনটি বইয়ে জমা হয়েছে ৬৬হাজার তিনশ টাকা।এখন আর কিস্তি নিতে আসেনা মাঠকর্মী।একই গ্রামের বাসিন্দা রইচ উদ্দিন বলেন এলাকার ছেলে ওই সমিতির মাঠকর্মী তাইজুল ইসলামের মারফতে একটি ৫বছর মেয়াদি ডিপিএস চালু করি,তিনবছর পুর্ণ হয়েছে।এখন মাঠকর্মী কিস্তি নিতে আসেনা,তাইজুল ইসলাম নাকি চাকুরী ছারছে।পরবর্তীতে আমি স্থানীয় মেম্বারসহ সমিতির অফিসে যোগাযোগ করে বই জমা দেই।আরেক সদস্য মজিদ মিয়া বলেন,আমি দুইবছর মেয়াদি ডিপিএস করি,আমার ১৪হাজার ৬শ টাকা জমা হয়েছে, বই জমা নিয়ে এখন টাকা ফেরত দিচ্ছেনা।কুড়ারপাড় বাজারে প্রবীণ ঔষধ বিক্রেতা ও পল্লী চিকিৎসক আব্দুল আজিজ বলেন,আমার নাতি ফরিদুল ইসলামের নামে ৫ বছর মেয়াদি দৈনিক ১শত টাকা জমার ডিপিএস করি।সেই ডিপিএস পাস বইয়ে প্রায় ২৬মাস টাকা জমা করি।হঠাৎ করে মাঠকর্মী সঞ্চয় নিতে আসা বন্ধ করে।প্রায় ৪ মাস ধরে অফিস খুলছে না।জানতে পেড়েছি যে এলাকায় ডিপিএসের মেয়াদপূর্তির সদস্য রয়েছে সেইসব এলাকায় কিস্তি নিচ্ছেনা সমিতির সাধারণ সম্পাদক মালেক।মেয়াদপূর্তির কয়টি বই জমা দিয়েছে সদস্য জানতে চাইলে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি মো:বাদল মিয়া বলেন সেটি মালেক ভালো বলতে পারবে।আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেই।ওই সময় উপজেলা সমবায় অফিস থেকে প্রায় ৫ মাস পুর্বে অডিটের কাগজ চেয়েছিলো,সেটা মুল্যায়ন না করায় আমি ইস্তফা দেই।এছাড়াও আমার একটা বইয়ের মেয়াদপূর্তির পড়ে সমিতি থেকে টাকা ফেরত পাবো।সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন,জামাল কোথায়!কোথায়! অভিযোগ করার শখ করুক।অফিস বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অফিস খোলা হয়না,কালেকশন আমি করতেছি।সভাপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বলেন? তাহলে বাদল ভাইয়ের টাকাগুলা কে? দিবে।সে মাঠকর্মী মতিয়ারের কাছে যে টাকা গুলো নিয়েছে সেটি কে দিবে?।মাঠকর্মী মতিয়ার অনেক টাকা আটকায়।সেই টাকাগুলো রাতারাতি সভাপতি বাদল ও সহ-সভাপতি হুমায়ুন কবীর নিয়ে নেয়।তাদেরকে আমি বলছি তোমরায় যদি টাকা তুলি নেন তাহলে তাদের টাকা ফেরত দিবে কে?।বাদল আমার দুটি চেক আটকিয়ে রাখছে।জামাল আমার কাছে আসছিলো,আমি বলছি টাকা দিতে পারবোনা,তখন তিনি পাস বই চেয়েছেন তখন আমি বই ফেরত দেই।তবে আমরাও ঋন গৃহীতার কাছে টাকা পাব,সেগুলো মাঠে রয়েছে বলে জানান আবদুল মালেক।
এবিষয়ে রাজারহাট উপজেলা সমবায় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম রাসেল বলেন,আমানতকারী ক্ষতিগ্রস্থ হলে থানায় অভিযোগ করতে বলেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জেলা অফিস রেজিষ্ট্রেশন দিয়ে থাকে সেখানে কথা বলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!