1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজীবপুরে ভারত-বাংলা বর্ডার হাট খোলার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ ,রাজিবপুর উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুরে ভারত-বাংলা বর্ডার হাট খোলার দাবিতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজীবপুর উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজীবপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে সংগঠনটি। মানববন্ধনে বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজীবপুর উপজেলা শাখার সদস্য সচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম।

বক্তারা বলেন, গত ৭ই আগষ্ট হঠাৎ অজানা কারণ বসত বালিয়ামারী বর্ডার হাট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল সুবিধা নেওয়ার স্বার্থে প্রশাসনের সাথে আতাত করে, প্রসাশনের কাছে ভূল তথ্য দিয়ে, হাট বন্ধ রাখার পায়তারা করে আসছে। এতে দেখা গেছে, হাট কেন্দ্রীক কর্মসংস্থান সৃষ্টি হওয়া, কুলিশ্রমিক, ভ্যানশ্রমিক, নৌকার মাঝি থেকে শুরু করে প্রায় হাজারের উপরে মানুষ কর্মহীন হয়ে অসহায়ের মত জীবনযাপন করছেন। বক্তারা প্রশাসনকে আল্টিমেট দিয়ে বলেন, আগামী ২০ কর্মদিবসের মধ্যে বর্ডার হাট খুলে দিন। তা না হলে আমরা এর থেকে কঠিন আন্দোলন গড়ে তুলবো এবং ইউএনও এবং ডিসি অফিস ঘেরাও করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আহ্বায়ক রবিউল ইসলাম, লিটন মিয়া, মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম এবং বর্ডার হাটের সাথে জড়িত কুলিশ্রমিক, মাঝি, অটো চালক ও ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় প্রায় হাজার খানেক সাধারণ মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!