1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

আশিক হত্যা মামলায় সাবেক কমিশনার কামরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, জোষ্ঠ্য প্রতিবেদক: 

কুড়িগ্রাম পৌরসভার সাবেক কমিশনার এবং আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার ভকেশনাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আসামীকে বুধবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তিন বার নির্বাচিত পৌর কমিশনার। তিনি ভকেশনাল মোড় সংলগ্ন প্রাণিসম্পদ হাসপাতাল পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে তিনটি রাজনৈতিক মামলায় অজ্ঞাত আসামী হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় গত ১ সেপ্টেম্বর। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। জিআর মামলা নং-৩১৯/২৪।

একই দিন সংঘটিত হামলার ঘটনায় আহত হওয়ার দাবি করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০–৩০০ জনকে আসামি করে। কুড়িগ্রাম সদর থানায় জিআর নং-৩১৭/২৪ মামলা রেকর্ড করা হয় ৯ অক্টোবর।

একইদিনের ঘটনা উল্লেখ করে জেলা যুবদলের সদস্য আবু তাহের মেছবা বাদি হয়ে ছাত্র আন্দোলনে হামলা করার অভিযোগ এনে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৮৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় জিআর-৩০০/২৪ নং মামলা দায়ের করে ১৩ সেপ্টেম্বর।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!