1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

রাজিবপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ হারুন অর রশীদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা পুলিশ।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর, ২০২৪) উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়ার রোহিঙ্গা পাড়া থেকে এক পুলিশি অভিযানে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত হারুন অর রশিদ (৩০) একই উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাই গ্রামের ওমর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়।

এলাকাবাসী কুড়িগ্রাম সংবাদকে জানায়, নদী বিচ্ছিন্ন এলাকা হওয়ায় মাদক ও জুয়ার প্রকোপ দিনদিন বেড়েই চলছিল এলাকাজুড়ে। এলাকার যুব সমাজ এসব মাদক ব্যবসায়ীদের কবলে পড়ে মাদকাসক্ত হতে শুরু করে যা এলাকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। হারুনসহ একটি দল রয়েছে যারা এসব মাদককারের সাথে যুক্ত।
তারা আরো বলেন, “রাজিবপুর থানায় বিভিন্ন মাধ্যমে এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করা হতো। রাজিবপুর থানা পুলিশ তাদের উপর আস্থার প্রতিদান দিয়েছে। আজ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আশা করি দ্রুত এলাকা থেকে মাদক নির্মুল করতে পুলিশ বড় ভুমিকা রাখবে৷”

আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন কুড়িগ্রাম সংবাদকে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সূত্রের তথ্যের ভিত্তিতে হারুন নামে ঐ মাদক কারবারীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, “আমাদের অভিযান চলতেই থাকবে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তাদের কুড়িগ্রামে চালান করে দেয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!