1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবির নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন ড. হারুন-অর রশিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ।

মঙ্গলবার (০৫ নভেম্বর) তিনি উক্ত পদে যোগদান করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গঠিত সার্চ কমিটির সভার সুপারিশে তাঁকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. মো. হারুন-অর-রশীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে স্নাতক ও  স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীতে একই বিভাগ হতে এম.ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

যোগদানের পর একই দিন বিকেলে সিন্ডিকেট রুমে নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ড. মো. হারুন-অর-রশীদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধি  এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, সাবেক রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরার্ম ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!