1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে: মির্জা আব্বাস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আমার ধারণা, এই পরিস্থিতি আরো ঘোলাটে হতে যাচ্ছে। তবে আমরা আশা করি, এই সরকার জাতিকে একটি আশার আলো দেখাবে।”

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ ও প্রজন্ম দল।

এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, “আমি বলতে চাই, আপনাদের এমন কিছু করা উচিত নয়, যাতে জাতি আশাহত হয়।”

তিনি আরও বলেন, “জাতিকে একটি অস্পষ্ট অবস্থানে রেখে দেবেন, আর তারা বসে বসে দেখবে এটা ভাবার কারণ নেই।”

৫ আগস্টের আগে প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান করতে গেলেই পুলিশসহ বিভিন্ন প্রশাসনের হয়রানির কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “আজকে সেটা চোখে পড়ছে না, কিন্তু গত ১৭ বছরের যে ভীতি ছিল, সেটা এখনও আমাদের মধ্যে রয়ে গেছে। গত ১৭ বছরে মনে হয়, ১৫-২০ বার জেলে গিয়েছি। আমরা থাকতাম জেলে, মাঝে মাঝে সেখান থেকে বের হতাম। আমাদের আবাসিক ঠিকানা ছিল কেরানীগঞ্জে। সেখান থেকে মাঝে মাঝে বের হতাম, কিন্তু এখন আর যেতে হয় না। আশা করছি, আর যেতে হবে না।”

বক্তব্যে সাবেক এ মন্ত্রী বলেন, “সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আরেকটা ছিল অহংকার। আওয়ামী লীগের মধ্যে এই দুইটাই ছিল। এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা (শেখ হাসিনার সরকার) দেশের হর্তাকর্তা হয়ে উঠেছিল।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!