1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ঢাবির ভর্তিতে কোটা বাতিল করতে আইনি নোটিশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

রুশাইদ আহমেদ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা, শিক্ষক-কর্মকর্তাদের পোষ্য কোটা এবং খেলোয়াড় কোটা বাতিলের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার ও অন্যান্য আইনজীবীরা একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা বহাল রেখে বাকি সব কোটা বাতিল করতে হবে। নোটিশে আরও বলা হয়, কোটা ব্যবস্থা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যমূলক ও অযৌক্তিক এবং এটি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে।

নোটিশে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৮ (০৪) অনুচ্ছেদ অনুযায়ী নারী বা শিশুদের অনুকূলে বা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের উন্নতির জন্য বিশেষ বিধান করা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ছেলে-মেয়েরা সেই মানদণ্ড পূরণ করে না।

নোটিশে দাবি করা হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং খেলোয়াড়দের জন্য কোটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোটা রাখা এবং খেলোয়াড় কোটা স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।

আইনজীবীরা জানিয়েছে, যদি নোটিশের মধ্যে কোনো ব্যবস্থা না নেয়া হয়, তবে তারা সুপ্রিম কোর্টে রিটসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, গতকাল ৪ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে আবেদন শুরু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!