1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

খুলনায় গণপিটুনিতে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

খুলনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) ‘গণপিটুনিতে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  

সোমবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরের দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আরিফুজ্জামান নগরের আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। তার মা সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের মেজো বোন নার্গিস বেগম।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি তিনি (আরিফুজ্জামান) গণপিটুনির শিকার হয়েছিলেন। ঘটনার একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’

গণপিটুনির কারণ জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে বিগত সরকারের সময় তার বিভিন্ন কর্মকাণ্ড ও ভূমিকায় গণরোষ তৈরি হয়েছিল। সেটারই বোধ হয় বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা বিষয়টা তদন্ত করার পর কীভাবে কী হয়েছে, জানতে পারব।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোর থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা নগরের দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় আরিফুজ্জামান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন তাকে ধরে পিটুনি দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!