1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

রাজারহাট ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে এসিল্যান্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কর্মকর্তা মো: আশাদুল হক।সম্প্রতি ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাসিনার সরকারের পতনের পরেই গাঁ ঢাকা দেয় নৌকা সমর্থিত ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক।এতে করে ইউনিয়নে জরুরী নাগরিক ব্যাহত হয়।ইউনিয়ন পরিষদ কার্যক্রম ব্যাহত হলে দশজন ইউপি সদস্য লিখিত অভিযোগ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের।অভিযোগের প্রেক্ষিতেৃ জেলা প্রশাসকের নির্দেশে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন এবং তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে গত ২ সেপ্টেম্বর হইতে অদ্যবদি কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন উল্লেখ করেন।ফলে উক্ত ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম ও জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে।অভিযোগে দশজন ইউপি সদস্য আরও উল্লেখ করেন ইউনিয়ন পরিষদে প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান নিয়োগ হলেও পরবর্তীতে চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান নিয়োগ করায় পরিষদে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইনের পরিপত্রের নির্দেশনার আলোকে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্তে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার’কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: আশাদুল হক বলেন,সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব এবং জনগণের প্রাপ্ত সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!