1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অধিনায়কত্ব নিতে প্রস্তুত তাইজুল

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

সময়টা ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। ব্যাট হাতে ধারাবাহিকতার ছাপ রাখতে ব্যর্থ টাইগার এই অধিনায়ক। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, সেই সঙ্গে দলও হেরেছে বড় ব্যবধানে। এরই মধ্যে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন টাইগার এই ব্যাটার।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি শান্ত। তবে প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেন তাইজুল ইসলাম।

সেখানে টাইগার এই স্পিনারের কাছে জানতে চাওয়া হয় টেস্ট ক্রিকেটে যদি অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে কতটা প্রস্তুত আপনি। জবাবে এই স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরী!’

এর আগে দলের সিনিয়র হিসেবে অবদান রাখা নিয়ে তাইজুল বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।

আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!