1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইরানে সন্ত্রাসী হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

ইসরাইলের বিমান হামলার পর ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে দেশটির ১০ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন মতে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে কয়েকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। এর কয়েক ঘণ্টা পর দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

সশস্ত্র হামলাকারীরা সীমান্তরক্ষীদের দু’টি টহল ইউনিটের ওপর চোরাগোপ্তা হামলা চালায়। এতে ১০ জন নিহত হন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে। তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি বিনিময় হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সিস্তান বেলুচিস্তান সীমান্তের তাফতান এলাকায় একটি বিরোধের খবর পেয়ে সীমান্তরক্ষীরা সেখানে যায়। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালনো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!