1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গুগল গোপনে আপনার ফোনের কল রেকর্ড করছে কিনা বুঝবেন কীভাবে?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

পৃথিবীর বেশিরভাগ ফোন চলে গুগলের অপারেটিং সিস্টেমে। যার নাম অ্যানড্রয়েড। অনেকে স্মার্টফোনকে অ্যানড্রয়েড ফোন নামেও চেনেন। ফোনের জন্য গুগলের রয়েছে নানা পরিষেবা ও অ্যাপ। যার বেশিরভাগই ফ্রিতে ব্যবহার করা যায়। 

আমাদের স্মার্টফোনে আমরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করে থাকি, সেগুলো অনেকক্ষেত্রেই আমাদের ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করে। গুগলও কি আড়ি পাতে আমাদের ফোনে ? গুগল যাতে তথ্য চুরি করতে না পারে, কী করবেন ?

গুগল বলছে ফোনে যদি ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি সেটিংস বন্ধ থাকে তাহলে আপনার কোনো ভয়েস ইনপুট গুগল অ্যাকাউন্টে সেভ হবে না।

গুগল মাঝে মাঝেই ইউজারদের জন্য নানারকম ফিচার্স নিয়ে আসে। ডেটা ও প্রাইভেসি নিয়েও কিছু ফিচার্স আছে গুগলের।

gol

এই ধরনের ফিচার্সের সাহায্যে ফোনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে সহজেই গুগল অডিও সংগ্রহ করে নিতে পারে।

গুগল এটিকে কমান্ড শোনা ও বিপণন ব্যবস্থা আরও ভালো করার চেষ্টা বলে দাবি করেছে, কিন্তু তা সত্ত্বেও এটি একপ্রকার গোপনীয়তা লঙ্ঘন।

এই বিষয় থেকে বাঁচতে হলে অ্যানড্রয়েড বা ট্যাবলেটের সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে যেতে হবে ডেটা ও প্রাইভেসি বিকল্পে।

এরপরে আপনাকে যেতে হবে হিস্ট্রি সেটিংস অপশনে। এর অধীনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে।

এর মধ্যে আপনি দেখতে পাবেন Include Voice and Audio Activity অপশনের চেকবক্স। এই চেকবক্সটি আনচেক করে রাখতে হবে।

সূত্র : ইন্টারনেট

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!