1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

আপনার মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্টের কী হবে?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মেটার অধীন এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীর মৃত্যুর পরও তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখায়। সুরক্ষিত এই সোশ্যাল মিডিয়া খুব সহজে অন্য কেউ নিয়ন্ত্রণে নিতে পারে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আপনার মৃত্যুর পর ফেসবুক অ্যাকাউন্টের কী হবে? আদৌ কি সেই প্রোফাইল ফের ব্যবহার করা যাবে? নাকি কোনও কাজেই লাগবে না সেই প্রোফাইল? কারণ পাসওয়ার্ড ব্রেক করে ঢোকা সম্ভব নয়। তাহলে উপায় কী?

ফেসবুক হল এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে মৃত্যুর পরেও সেই প্রোফাইল অ্যকটিভ রাখা সম্ভব। এবং মেমোরি হিসেবে থাকবে ওই প্রোফাইল। কীভাবে? এর জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। জানতে পারবেন এই প্রতিবেদনে।

১. প্রথমত যদি কোনও ব্যবহারকারী তার ফেসবুক  আইডি এবং পাসওয়ার্ড প্রিয়জনকে দিয়ে যায় তাহলে সেই ব্যক্তি মৃত ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল ডিলিট করে দিতে পারে।

ফেসুক

২. দ্বিতীয়ত, যদি কোনও ব্যবহারকারী স্মৃতি হিসেবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট রেখে দিতে চান তাও সম্ভব। সেক্ষেত্রে নিজের অ্যাকাউন্টে নামের পাশে একটি রিমেম্বারিং িঅপশন দেখা যাবে। পুরো প্রক্রিয়াটিকে বলা হল মেমোরিয়ালাইজ (Memorialized) অ্যাকাউন্ট।

মেমোরিয়ালাইজ অ্যাকাউন্টের বৈশিষ্ট কী?

মেমোরিয়ালাইজ অ্যাকাউন্টের বৈশিষ্ট হল পরিবারের কোনও সদস্য, বন্ধুরা বিভিন্ন মেমোরি, ছবি, ভিডিও শেয়ার করতে পারবেন।

ফেসবুকে নামের পাশে ‘Remembering’ শব্দটি যোগ হবে।
কোনও কন্টেন্ট শেয়ার করা হলে সেটা দেখা যাবে।
মেমোরাইজড অ্যাকাউন্টে কেউ লগ-ইন করতে পারবে না।

fb-legacy

কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজড করবেন?

স্টেপ ১: আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনার ছবিতে ক্লিক করুন।

স্টেপ ২: এবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করুন। এবার সেটিংসে যান।

স্টেপ ৩: বাম পাশের অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করুন।

স্টেপ ৪: পার্সোনাল ডিটেইলস ট্যাপ করুন। এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ট্যাপ করুন।

স্টেপ ৫:  মেমোরিয়ালাইজ ট্যাপ করে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এবার নেক্সট বাটন ট্যাপ করুন।

স্টেপ ৬: এরপর একটি বক্স আসবে। সেখানে আপনার পরিবার, পরিজনদের একজনের নাম টাইপ করুন, যিনি আপনার মৃত্যুর পর লিগাসি কনট্যাক্ট হিসেবে যোগ হবেন। এবং আপনার মৃত্যুর পর অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজড করতে পারবেন।

স্টেপ ৭: ওই বক্সে যার নাম টাইপ করবেন তার অ্যাকাউন্টের নাম ও ছবি আসবে। সেখানে ট্যাপ করুন।

স্টেপ ৮: এরপর তাকে আপনার তথ্য ডাউনলোডের পারমিশন দেবেন কিনা ঠিক করুন।

স্টেপ ৯: আপনি যে ফেসবুক ফ্রেন্ডকে লিগাসি পাওয়ার দিয়েছেন সেই তথ্য তাকে জানানো এবং সে এই এক্সেস গ্রহণ করার জন্য তাকে নোটিফিকেশন পাঠানোর জন্য সেন্ড বাটন ট্যাপ করুন।

স্টেপ ১০: যাকে লিগাসি পাওয়ার দিয়েছেন সে যদি মেসেজ পাওয়ার পর অ্যাকসেপ্ট করে তবে তিনিই হবে আপনার মৃত্যুর পর আইনগত উত্তরাধিকারী। তিনি চাইলে আপনার মৃত্যুর পর অ্যাকাউন্ট রিমেম্বারিং করে রাখতে পারেন কিংবা অ্যাকাউন্ট ডিলিটও করে দিতে পারবেন। তবে তাকে কী কী পাওয়ার দেবেন তা আগেই ঠিক করে দেওয়ার সুযোগ আছে।

সূত্র: ইন্টারনেট

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!