1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় স্কুলে ইসরায়েলি বর্বর হামলায় নিহত অন্তত ২২

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

মধ্য গাজার নুসিরাতের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, গতকাল রোববার আল-মুফতি বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। এতে একটি পরিবারের সবাই নিহত হয়েছেন। এর আগে গাজার উত্তরাঞ্চলে রাস্তার পাশে খেলার সময় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে।

এদিকে আইডিএফের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আল-মুফতি স্কুলের অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।

সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ফলে গত কয়েকদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধ লেগে যায় দুই পক্ষে।

গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

খবর-আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!