1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নামাজের জন্য খুলে দেওয়া হলো ৬০০ বছরের পুরোনো মসজিদ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

প্রয়োজনীয় সংস্কার শেষে নামাজের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে তুরস্কের আন্তালইয়া অঞ্চলের সারিহাসিলার নামের একটি মসজিদ। ৬০০ বছর পুরোনো এই মসজিদটি সংস্কারের জন্য ২০১৯ সালে কাজ ধরা হয়। তবে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে সংস্কার কাজ দীর্ঘ হয়। অবশেষে সব কাজ শেষে মসজিদটি আবারও পুনরায় খুলে দেওয়া হয়েছে।

সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেত ওরহান কেন বলেছেন, সংস্কার কাজ শুরু হয় ২০১৯ সালে। এটি সম্পন্ন হতে ১৮ মাস সময় লাগার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সংস্কারের সময় তিন বছর বৃদ্ধি করা হয়। এখন এটি সম্পন্ন হয়েছে এবং নামাজের জন্য মসজিদটি আবারও খুলে দেওয়া হয়েছে।৬০০ বছর আগে মসজিদটির যে মিরহাব, মিম্বর ও গম্বুজ তৈরি করা হয়েছিল সেগুলো এখনো আছে।

বিশেষজ্ঞরা মসজিদটির কাঠের তৈরি ছাদ, দুর্বল হয়ে যাওয়া দেওয়াল, মসজিদটির ওঠানের মেঁঝে এবং বিশ্রাম করার জায়গাটি খুবই সতর্কতার সঙ্গে সংস্কার করেছেন। তাদের লক্ষ্য ছিল কয়েকশ বছরের পুরোনো এই মসজিদটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। যেন তারাও অসাধারণ এই স্থাপত্যটি দেখতে পারে।

খবর – বিবিসি 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!