1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতের সবচেয়ে ধনী নারী নির্বাচনে জিতেছেন, কে এই সাবিত্রী জিন্দাল?

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল হরিয়ানার বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছেন। তিনি এই নির্বাচনে হিসার আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে অংশ নেন। দেশটির সবচেয়ে ধনী নারী হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের প্রার্থীকে।

সাবিত্রী জিন্দাল ‘হিসার’ থেকে এর আগে ২০০৫ এবং ২০০৯ সালেও বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই দুইবারই কংগ্রেসের টিকিটে নির্বাচন করেছিলেন। কিন্তু এবার নির্বাচনি মাঠে নেমেছিলেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে।
কে এই সাবিত্রী জিন্দাল?

সাবিত্রী জিন্দালের স্বামী ছিলেন ভারতের অন্যতম সফল ব্যবসায়ী। ২০০৫ সালে স্বামীর মৃত্যুর পর তিনি নিজে ব্যবসায় নামেন। তার মালিকানাধীন কোম্পানির নাম জিন্দাল গ্রুপ। তিনি গ্রুপটির স্টিল, বিদ্যুৎ, খনি উত্তোলন এবং অবকাঠামো ব্যবসাসহ সবকিছু দেখাশুনা করেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ছাড়াও ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রীতেও ভূষিত হয়েছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, সাবিত্রী জিন্দাল ৩ লাখ ৬৫ হাজার কোটি রুপির মালিক। যা তাকে ভারতের সবচেয়ে ধনী নারীর খেতাব দিয়েছে।

ব্লুগবার্গের সর্বশেষ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তিনি ভারতের পঞ্চম ধনী ব্যক্তি। ডলারে তার সম্পদের পরিমাণ ৩৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। গ্রুপের আয় থেকেই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ দিনদিন বৃদ্ধি পেয়েছে।

অবশ্য নির্বাচনি হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২৭০ কোটি রুপি। যার মধ্যে ৮০ কোটি রুপির অস্থাবর সম্পদ রয়েছে।

সূত্র: এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!