1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

টেকনাফ থেকে ৫ জেলে ধরে নিয়ে গেল মিয়ানমার

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনা থেকে ৫ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির (এএ) সদস্যরা।

সোমবার দুপুরে এসব জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

ভূক্তভোগী জেলেরা হলেন, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সোমবার ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে।

ভুক্তভোগী জেলে পরিবারেরর সদস্যরা জানিয়েছে, একটি নৌকা যোগে নাফনদীতে মাছ ধরতে নামলে এদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা এসে মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।

অপহরণের শিকার জেলে মোহাম্মদ আলমের মা হামিদা খাতুন বলেন, আমার ছেলেসহ ৫ জেলেকে আরকান আর্মির লোকজন ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯ টা পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে তাদের সাথে আলোচনা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!