1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আজ সন্ধ্যায় টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ-ভারত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ রবিবার (৬ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মূলত শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের মেলে ধরতে ব্যর্থ শান্তদের টি-টোয়েন্টি ফরম্যাটেও কঠিন পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বর্তমান চ্যাম্পিয়নও ভারত।

তাদের হারাতে হলে সেরাটা দেওয়ার বিকল্প নেই। জিততে হলে পারফর্ম করতে হবে। বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ও এমনটিই মনে করেন।

অন্যদিকে হৃদয় বলেন, “এখানে আসার আগে আমরা বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব।

এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয় বরং এই গরমে খেলে আমরা অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া। এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এর বাইরে আর কিছু নেই।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!