1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি ও টিকিট বরাদ্দের দাবিতে অবরোধ কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রাম এক্সপ্রেসের রাজারহাট স্টেশনে যাত্রা বিরতি ও টিকিট বরাদ্দের দাবিতে ট্রেন অবরোধ করেছে রাজারহাটের সম্মিলিত ছাত্র জনতা।

আজ শনিবার (৫অক্টোবর) সকাল সাড়ে আটটায় বৃষ্টিতে ভিজে রাজারহাট স্টেশনে জড়ো হওয়া শত শত মানুষ ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ২৫ মিনিট আটকিয়ে যাত্রা বিরতি চেয়ে বক্তব্য রাখেন আন্দোলনের সংগঠক খন্দকার আরিফ, একে মোস্তফা জামান লেলিন, কেএম আরিফ রহমানসহ অনেকে।খন্দকার আরিফ বলেন, মাসখানেক আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক, সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। কিন্তু একমাস পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে নি ফলে আবারও আমাদের কর্মসূচী দিতে হয়েছে। অবিলম্বে যাত্রাবিরতি কার্যকর করা না হলে আগামী শনিবার আবারও অবরোধ কর্মসূচি পালিত হবে। আন্দোলন চলাকালে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!