1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইরাকি ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ইসলামিক রেজিস্টান্সের ড্রোন হামলায় কমপক্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। তেলআবিবের দখলকৃত গোলান মালভূমিতে এ ড্রোন হামলা চালানো হয়।

শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। নিহতদের নাম পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ।

জানা গেছে, দু’টি লাদেন ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এরমধ্যে একটি ভূপাতিত করা হলেও আরেকটি আঘাত হানে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে একাধিকবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স।
খবর-আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!