1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬ অক্টোবর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের ফাইনালে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লাতিন দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় উজবেকিস্তানের রাজধানী তাসখ্নদের হুমো অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ফুটবল বিশ্বকাপের মতো ফুটসালেও সর্বাধিক পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। অপরদিকে একবার ফুটসাল বিশ্বকাপের শিরোপা ঘরে তুললে সক্ষম হয়েছে আলবিসেলেস্তেরা।

এই আসরের দ্বিতীয় সেমিফাইনালটি ছিল গত বিশ্বকাপ ফুটবল ফাইনালের অনেকটা ‘রি-ম্যাচ’। ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং এই ম্যাচেও জয়ী লাতিন আমেরিকার দেশটি। তবে বিশ্বকাপ ফুটবল ফাইনালের মতো টাইব্রেকারে নয়, ফ্রান্সকে সরাসরি ৩-২ গোলে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে ফুটসালে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আরেক সেমিতে ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ২০১২ সালে শেষবার ফুটসাল বিশ্বকাপ নিজেদের করে নেয় দলটি। বিগত ৯টি ফুটসাল আসরের ৬টিতেই ফাইনাল খেলেছে ব্রাজিল। জয়ী হয়েছে ৫টিতে। এবার জিততে পারলে ফিফা ফুটসাল বিশ্বকাপের “হেক্সা মিশন” পূরণ করবে তারা।

অপরদিকে ২০১৬ সালে শিরোপা জেতে আর্জেন্টিনা। সবশেষ আসরে তারা পর্তুগালের কাছে ফাইনালে হেরে যায়। তাই এবারের ফাইনাল দিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে নামছে দলটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!