1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পাউবোর মহাপরিচালক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আমিরুল হক ভূঞা।

আচ শুক্রবার (৪ অক্টোবর) সকাল দশটায় নৌকা যোগে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট গতিয়াশাম ও বিদ্যানন্দের রামহরি, কালিরহাট ঘুরে দেখেন। পরে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাঙ্গন পীড়িত মানুষের মাঝে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মতবিনিময়কালে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার জন্য চায়না সমীক্ষা সমাপ্ত হয়েছে সেটা নীতিনির্ধারনী পর্যায়ে আছে। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা স্ট্যাডি করছি সেটা কমপ্লিট হয়ে গেছে রিপোর্টও আমরা পাইছি। দুই পাশে দুই তীরে স্থায়ী বাঁধ নির্মাণ সহ আর কি কি লাগবে যেখানে যেটা লাগবে সেটা সংযুক্ত করে চুড়ান্ত প্লান সাবমিট করার কথাও উল্লেখ করেন তিনি।

মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সদস্য আবু সালেহ ড.তুহিন ওয়াদুদ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর -১ মোঃ আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর -২ মোঃ মিজানুর রহমান,কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ আরও অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!