1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লেবাননে সংঘর্ষে ৩ ক্যাপ্টেনসহ ইসরাইলের ৮ সেনা নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ লেবানন। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে এ পর্যন্ত তিন ক্যাপ্টেনসহ ৮ জন সেনা সদস্যকে হারিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

বুধবার সন্ধ্যায় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে প্রথম সৈন্যের মৃত্যুর পর এ পর্যন্ত আটজন সৈন্য নিহত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, আইডিএফ জানিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে সেখানে সংঘর্ষ এবং এ হতাহতের ঘটনা ঘটে।

এর ফলে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং ইসরাইলি কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি বাহিনী আক্রান্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসরাইলের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করতে অন্তত ৫টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত ৮ সেনার নাম-পরিচয় জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতদের মধ্যে রয়েছেন-

ক্যাপ্টেন হারেল এটিঙ্গার (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের একটি দলের কমান্ডার, এলি থেকে।

ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াট (২৩), ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট, শোহাম থেকে।

সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলায় (২২), ইগোজ কমান্ডো ইউনিট, কোহাভ ইয়ায়ির থেকে।

সার্জেন্ট ফার্স্ট ক্লাস অর মান্তজুর (২১), ইগোজ কমান্ডো ইউনিট, বেইত আরিয়েহ থেকে।

সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), ইগোজ কমান্ডো ইউনিট, কিরিয়াত আত্তা থেকে।

স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফে (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট, জেরুজালেম থেকে।

স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট, নেস টজিওনার থেকে।

এর মধ্যে ইগোজ কমান্ডোর সদস্যরা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত হন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!