1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হোয়াটস অ্যাপের নতুন চমক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক :  সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। এর অন্যতম কারণ মাধ্যমটি সহজে ব্যবহার করা যায়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় এই অ্যাপটি।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যন্ড্রয়েড পুলিশ এর প্রতিবেদন থেকে জানা গেছে, বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হলেও ব্যবহারকারীদের বিরক্তের কারণ হতে পারে অপরিচিতদের ম্যাসেজ। তাই হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনছে। যার মাধ্যমে অপরিচিত নম্বরের মেসেজ নিজে থেকেই ব্লক করে দেয়া হবে। ফলে কোনো বিভ্রান্তি বা বিরক্তির জায়গাই থাকবে না।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচার চালু করতে হলে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করতে হবে। পরে বিটা টেস্টার যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন (2.24.20.16) ব্যবহার করছেন তারা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে যান। এরপর সেটিংস অপশনে ক্লিক করুন। সেখানে প্রাইভেসি অপশন বেছে নিন। সেই অপশনে গেলে ‘অ্যাডভান্সড’ নামে একটি অপশন দেখাবে সেটি ক্লিক করুন। পরে দেখতে পাবেন ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ।’ এটিতে ক্লিক করলেই অপরিচিত নম্বর থেকে আর কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে না আপনার কাছে।
খবর-এএফপি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!