1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্বৃত্তের গুলিতে অটোরিকশার চালক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প কলেজ গেটে কামাল বিরিয়ানির সামনে দুর্বৃত্তের গুলিতে মো. সনু (৩০) নামে অটোরিকশার চালক নিহত হয়েছেন। সনু মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে বলে জানিয়েছেন স্বজনেরা।

আজ বুধবার সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা সাকিব জানান, তাঁর মামা একজন অটোরিকশার চালক। গতকাল মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্পে এলাকার চিহ্নিত দুই দল দুর্বৃত্তের মধ্যে গোলাগুলি চলছিল। ওই সময় তাঁর মামা রিকশা চালিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!